শুক্রবার রাজধানীতে শুরু হচ্ছে দুদিন ব্যাপী প্রযুক্তি নিয়ে দেশের প্রথম শীর্ষ সম্মেলন ও সবুজবান্ধব ডাটা সেন্টার অধিবেশন।
বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস), ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ(আইইবি) এর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিভিশন, ডাটা সেন্টার প্রযুক্তি প্রতিষ্ঠান ডিসিআইকন এবং ASHRAE বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে ঢাকার ফার্মগেইট এলাকায় কৃষিবিদ ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে এ ধরনের প্রথম আয়োজন।
মঙ্গলবার রাতে রাজধানীর একটি কনফারেন্স কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজনের বিস্তারিত তুলে ধরেন অংশীদার প্রতিষ্ঠানের কর্মকর্তারা। প্রকৌশলী মানস কুমার মিত্রের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন - বিসিএস সহসভাপতি মোহাম্মাদ আব্দুস সোবহান, আইইবির কম্পিউটার প্রকৌশল বিভাগের সচিব মোহাম্মদ তমিজ উদ্দিন আহমেদ, ডিসি আইকনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ পারভেজ এবং আপটাইম ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক জন ডাফিন।
ইত্তেফাক/এসএস