গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বুধবার রাতে একটি ঝুটের গুদামে আগুন লাগে।
 
ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
 
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে ওই ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে। খবর পেয়ে গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি এবং কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
 
ইত্তেফাক/ইউবি