মিরপুরে গাড়ি চাপায় তরুণের মৃত্যু

 
রাজধানীর মিরপুরের কালশী রোডে গাড়ি চাপায় অজ্ঞাত (১৮) এক তরুণের মৃত্যু হয়েছে।
 
বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ ওই তরুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ৪টার দিকে তার মৃত্যু হয়। তার পরনে ছিল প্যান্ট ও গেঞ্জি।
 
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুকুজ্জামান জানান, রাতে ওই তরুণ গাড়ি চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর রাত ৪টার দিকে তার মৃত্যু হয়। তবে কোন গাড়ি তাকে চাপা দিয়েছিল তা চিহ্নিত করা যায়নি।
 
 
ইত্তেফাক/কেকে