স্বামী-স্ত্রী যখন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদে

চিন্তা করুণ স্ত্রী যদি হন প্রধানমন্ত্রী আর স্বামী ঐ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তাহলে গল্পটা কেমন হতে পারে! হ্যাঁ, এভাবেই দেখা যাবে প্রবীণ অভিনেতা লায়লা হাসান ও সৈয়দ হাসান ইমামকে। যেখানে প্রধানমন্ত্রী চরিত্রে লায়লা হাসান ও স্বরাষ্ট্রমন্ত্রী চরিত্রে সৈয়দ হাসান ইমাম অভিনয় করছেন।
 
‘ঢাকা অ্যাটাক’ সিনেমায় এ দুটি চরিত্রের জন্য বাস্তব জীবনের একই পরিবারের এ দুই অভিনয় শিল্পীকে বেছে নিয়েছেন নির্মাতা দীপঙ্কর দীপন। সম্প্রতি রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন মাঠে শ্যুটিংয়ে তারা অংশগ্রহণ করেন।
 
লায়লা হাসান, এমর চরিত্রকে অভিনয়জীবনের বাড়তি পাওনা বলেও মনে করছেন তিনি। বলেন, আমি রাজনীতিও করি না, কিছুক্ষণের জন্য প্রধানমন্ত্রী হয়ে খুবইপুলকিত। শুটিংয়ের সময় মনে হলো, কিছুক্ষণের জন্য তো প্রধানমন্ত্রী হলাম, এটা অন্য রকম অনুভূতি।
 
‘শিল্পী দম্পতি ছাড়াও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা চরিত্রে থাকছেন অভিনেতা আলমগীর ও আফজাল হোসেন। প্রধান দুটি চরিত্রে আরিফিন শুভ ও মাহি। আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, এ বি এম সুমন আর আইটেম গানে জন ও মিমো।
 
 
ইত্তেফাক/এমএআর