গাজীপুরে ঝুটের গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুর সিটি করপোরেশন এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
 
বুধবার রাত পৌণে নয়টার দিকে ওই এলাকার কোনাবাড়িতে আব্দুল মজিদের ঝুটের গুদামে এ ঘটনা ঘটে। জয়দেবপুর ও কালিয়েকৈরের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. রফিকুজ্জামান বলেন, সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/এএসএমইউ