অভিনেত্রী হিসেবে ভক্তরা তাকে ভালমতো চিনলেও গেল বছর গানের অ্যালবাম প্রকাশের মধ্যদিয়ে নিজেকে একজন সঙ্গীত শিল্পী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি হলেন মডেল অভিনেত্রী তারিন। কোথায় কী নিয়ে কাজ করছেন মনে প্রশ্ন জাগতে পারে!
তিনি এখন নতুন একটি ধারাবাহিকে কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। নাটকটির নাম ‘হাটখোলা’। রচনা করেছেন বৃন্দাবন দাস এবং পরিচালনা করছেন সাগর জাহান।
এখানে তারিনকে পাবনার আঞ্চলিক ভাষায় কথা বলতে দেখা যাবে। মেহেরজান নামের একটি চরিত্রে অভিনয় করছেন তিনি।
পূবাইলে ধারাবাহিক নাটকের শুটিং শুরু হয়েছে। তারিন বলেন, ধারাবাহিকের গল্প আজ থেকে ঠিক পনেরো বছর আগের। বৃন্দাবন দা চমৎকার একটি ধারাবাহিক রচনা করেছেন। আমার চরিত্রটিও আমার কাছে খুব ভালো লেগেছে। ধারাবাহিকটি যেন দর্শকের কাছে ভালোলাগে সে আন্তরিকতা নিয়েই আমরা কাজ করেছি।
শিগগিরই আরটিভিতে ধারাবাহিকটি প্রচার শুরু হবে জানা গেছে। তবে ‘হাটখোলা’ নামটি পরিবর্তন করা হতে পারে।
উল্লেখ্য, তারিন অভিনীত নতুন ধারাবাহিক নজরুল ইসলাম রাজু পরিচালিত সানফ্লাওয়ার। তারিনের বিপরীতে অভিনয় করছেন অপূর্ব।নাটকটি এনটিভিতে প্রচারিত হচ্ছে।
ইত্তেফাক/এমএআর