কুমিল্লা মুরাদনগরে পাঁচ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ ভূবন চন্দ্র দাস (২৬) নামে এক ব্যাবসায়ীকে আটক করে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার চাপিতলা ইউনিয়নের দীঘিরপাড় দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশ। ভূবন চন্দ্র দাস উপজেলার পাজিরপাড় গ্রামের মৃত্য রাজ বিহারী চন্দ্র দাসের ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দীঘিরপাড় গ্রাম হয়ে মাদকের একটি চালান যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই নূর নবীর নেতৃত্বে একদল পুলিশ দীঘিরপাড় দাখিল মাদ্রাসার সামনে সন্দেহভাজনদের তল্লাশি চালায় এ সময় ভূবন চন্দ্র দাসের সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগে তল্লাশি করে পাঁচ কেজি ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে ভূবন চন্দ্রকে আটক করে থানায় নিয়ে যায়।
বাঙ্গরা বাজার থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, 'আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তাকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।'
ইত্তেফাক/কেকে