মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে এক ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালত এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।
বুধবার সন্ধ্যায় মাদারীপুর র্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে টেকেরহাট বন্দরের জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে এমবিবিএসের ভুয়া সার্টিফিকেটধারী চিকিৎসক আনোয়ার হোসেন পাশাকে আটক করে। পরে সহকারী ভূমি কমিশনার রোজী আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড দেয়। প্রসঙ্গত, পাশা ওই হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
মাদারীপুর সিভিল সার্জন ডা. দিলিপ কুমার দাস তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ