জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার গণিত এবং বাংলা

গণিত

মোহাম্মদ মুরাদ হোসেন সরকার          

সিনিয়র শিক্ষক, গণিত

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা

 

১.০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩ ... ... এটি কোন ধরনের সংখ্যা প্যাটার্ন?

ক. ধারাবাহিক                          খ. ফিবোনাক্কি

গ. বিজোড়                              ঘ. জ্যামিতিক  

২.মৌলিক সংখ্যা—

i.১ এর চেয়ে বড়

ii.১ ও সংখ্যাটি ছাড়া অন্য আর কোনো গুণনীয়ক নাই

iii.১ ও সংখ্যাটি ছাড়া অন্য আরও গণুনীয়ক আছে

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii                                            খ. i ও iii       

গ. ii ও iii                               ঘ. i, ii ও iii

৩.৩০০০ টাকার ১৫% কত?

ক. ৪৫০ টাকা                              খ. ৩০০ টাকা  

গ. ২০০ টাকা                                ঘ. ১৫০ টাকা

৪.ক্রয়মূল্য ১,০০০ টাকা হলে ১২% ক্ষতিতে বিক্রয়মূল্য কত হবে?

ক. ৮.৮০ টাকা                         খ. ৮৮ টাকা  

গ. ৮৮০ টাকা                      ঘ. ৯৮৮ টাকা   

৫.

চিত্রে OC ^ AB এবং AB = 16cm হলে, OC = কত?

ক.2cm           খ. 5cm     গ. 6cm ঘ. 8cm  

৬.বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কী বলে?

ক. জ্যা            খ. ব্যাসার্ধ      গ.ব্যাস     ঘ.   চাপ 

এক ব্যক্তি ১০% হারে ৩০০০ টাকা ব্যাংকে জমা রাখেন। ৭ থেকে ৯ নং প্রশ্নের উত্তর দাও:

৭. সরল মুনাফায় ৩ বছর পর মুনাফা কত হবে?

ক. ৯৯৩ টাকা                          খ. ৯০০ টাকা

গ. ৩০০ টাকা                          ঘ. ৯০ টাকা    

৮.১ম বছরান্তে মুনাফা-আসল কত হবে?

ক. ৩৩০০ টাকা                       খ. ৩১০০ টাকা       

গ. ৩০৯০ টাকা                            ঘ. ৩০৩০ টাকা                   

৯.২য় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে?

ক. ৩৩০০ টাকা                       খ. ৩৩৬০ টাক   

গ. ৩৬০০ টাকা                        ঘ. ৩৬৩০ টাকা   

x + y = 3 এবং x - y = 2 হলে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও:

১০. x3 + y3 এর মান কত?

ক.27 - 9xy  খ. 27 + 9xyগ.18 - 9xy ঘ. 18+ 9xy

11.xy এর মান কত?

১. খ ২.ক৩.ক৪.গ৫. গ৬.খ ৭.খ ৮. ক ৯.ঘ ১০.ক১১ঘ

বাংলা

মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম

 

প্রশ্ন ১। ন্যাশনাল অ্যাসেম্বলি কী?

উত্তর: জাতীয় পরিষদ।

প্রশ্ন ২। শাসনতন্ত্র কী?

উত্তর: সংবিধান।

প্রশ্ন ৩। আরটিসি কী?

উত্তর: রাউন্ড টেবিল কনফারেন্স বা গোলটেবিল বৈঠক।

প্রশ্ন ৪। মার্শাল-ল কী?

উত্তর: সামরিক আইন।

প্রশ্ন ৫। সেক্রেটারিয়েট কী?

উত্তর: সচিবালয়।

প্রশ্ন ৬। Withdraw শব্দটির অর্থ কী?

উত্তর: প্রত্যাহার।

প্রশ্ন ৭। ব্যারাক বলতে কী বুঝায়?

উত্তর: সেনাছাউনি।

প্রশ্ন ৮। জেনারেল আইয়ুব খান ক্ষমতাচ্যুত হওয়ার পর কে ক্ষমতায় আসেন?

উত্তর: ইয়াহিয়া খান।

প্রশ্ন ৯। বাঙালির অবিসংবাদিত নেতা কে?

উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন ১০। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কত তারিখে পাকিস্তান জাতীয় পরিষদের প্রথম অধিবেশন ডেকেছিলেন?

উত্তর: ১৯৭১ সালের ৩রা মার্চ।

প্রশ্ন ১১। কত তারিখে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করা হয়?

উত্তর: ১৯৭১ সালের ১লা মার্চ।

প্রশ্ন ১২। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে কত লোক উপস্থিত ছিলেন?

উত্তর: প্রায় ১০ লাখ।

প্রশ্ন ১৩। ৭ই মার্চের ভাষণটির ব্যাপ্তি কত মিনিট ছিল?

উত্তর: ১৮ মিনিট।

প্রশ্ন ১৪। ১৯৭১ সালের কত তারিখে অ্যাসেম্বলি কল করা হয়েছিল?

উত্তর: মার্চ মাসের ২৫ তারিখে।

প্রশ্ন ১৫। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে।

প্রশ্ন ১৬। বঙ্গবন্ধুর পিতার নাম কী?

উত্তর: শেখ লুত্ফুর রহমান।