জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জাহিদুল ইসলাম উপজেলার মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা।
বুধবার রাতে মন্ডলপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মামলার বিবরণে জানা গেছে, ১১ জুলাই দুপুরে মণ্ডপাড়া গ্রামে জাহিদুল শ্বাসরোধ করে মরিয়মকে (১৮) হত্যার পর পালিয়ে যায়। এ ঘটনায় মরিয়মের বাবা বাদী হয়ে জয়পুরহাট কোর্টে জাহিদুলের বিরুদ্ধে মামলা করে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, এক বছর আগে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
ইত্তেফাক/এএসএমইউ