কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি নৈশ কোচে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও ফেনসিডিলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে উপজেলার কল্যাণপুর নামক স্থানে গাংনী থেকে ঢাকাগামী ওই নৈশ কোচে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় নাটোর সদরের ছোটজংলি এলাকার বাসিন্দা জজ মিয়ার (২৮) দেহে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। একই নৈশ কোচে মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের লিয়াকত আলীকে (৩০) ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে পুলিশ।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবির আহমেদ জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র পাচার করে আসছে। এ ব্যাপারে পৃথক মামলা হয়েছে।
ইত্তেফাক/এএসএমইউ