ঝিনাইদহের কালীগঞ্জ শহরের চাঁপালী গ্রামে আসমানি নামে এক হিজড়ার বাড়িতে ডাকাতি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার গভীর রাতে পাঁচ/ছয়জনের একদল ডাকাত ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ চার লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘ডাকাতির কথা শুনেছেন। তদন্ত করে দেখা হচ্ছে।’
ইত্তেফাক/এএসএমইউ