কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় পতাকা উৎসব।
বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ উৎসবে উপজেলার ২৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী-শিক্ষকসহ বিভিন্ন শ্রেণির ও পেশার মানুষ অংশ নিয়ে লালা-সবুজের পতাকা উড়ায়। উপজেলার ডিএম একাডেমি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এ জাতীয় পতাকা উৎসব।
প্রেসক্লাব নাগেশ্বরীর পরিকল্পনায় শিক্ষা ফাউন্ডেশন ও শিক্ষা পরিবারের আয়োজনে এ উৎসবের শুভ সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ।
এতে উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সরকার, জেলা শিক্ষা অফিসার এসএম মোসলেম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন শাহ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক লিটন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি জোবায়ের সিদ্দিকী স্বপন ও টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/এএসএমইউ