ভোলার ইলিশাঘাট থেকে পুনরায় ফেরি চালু

মেঘনার ভাঙনে ভোলা ইলিশা ফেরিঘাট বন্ধের সাড়ে সাত মাস পর  বৃহস্পতিবার দুপুর থেকে ভোলা ইলিশাঘাট থেকে ভোলা-লক্ষীপর রুটের ফেরি সার্ভিস  চালু হয়েছে। 
 
ভোলা জেলা প্রশাসক মোহা. সেলিম উদ্দিন বৃহস্পতিবার দুপুরে এ ঘাট উদ্বোধন করেন । এ সময় ভোলা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল মোমিন টুলু উপস্থিত ছিলেন। 
 
ফেরি সার্ভিসের ম্যানেজার আবু আলম হাওলাদার জানান, মেঘনার ভাঙনে চলতি বছরের ১২ এপ্রিল থেকে ইলিশাঘাট থেকে ভোলা-লক্ষীপুর রুটের ফেরি সার্ভিস বন্ধ ছিল।এরপর বিকল্প উপায়ে ভোলার ভেদুরিয়া ঘাট থেকে এ রুটের ফেরি সার্ভিস চালু করা হয় । এতে ভাড়া ও সময় লাগত প্রায় তিন গুণ। বর্তমানে কিষাণী ও কনকচাপা নামে এ রুটে দুটি ফেরি সার্ভিস চালু আছে।
 
ইত্তেফাক/ইউবি