একের পর এক দুর্ঘটনা
প্রাণের পরে প্রাণ—
বলতে পারেন, মিলবে কবে
জাতির পরিত্রাণ?
বলুন কবে বন্ধ হবে
মৃত্যু অভিযান—
বন্ধ হবে ‘ঢাকার মানুষ
চাকার নিচে জান’?
না না শুধু ঢাকায় কেন
সারা দেশেই এই—
সড়কপথে চলায় কোনো
নিরাপত্তা নেই!
বাসের চাপায় ছাত্রমৃত্যু
শোকটি না মুছতেই
আবারও সেই মৃত্যুকাণ্ড
একই ঘাতকেই!
কোনো ব্যাখ্যা, কোনো প্রলেপ
করছে না আর কাজ,
মৃত্যু থামা, নইলে বসে
ভাজ ভেরেন্ডা ভাজ।