কম্পিউটার নির্মাণকারী প্রতিষ্ঠান এইচপির সেরা পরিবেশক নির্বাচিত হলো স্মার্ট টেকনোলজিস। ২৪ নভেম্বর বৃহস্পতিবার ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘ক্রাফটিং এ বোল্ডার ফিউচার টুগেদার’ অনুষ্ঠান। অনুষ্ঠানে টানা চতুর্থবারের মত বাংলাদেশ মার্কেটের সেরা ডিস্ট্রিবিউটর পুরষ্কার পেয়েছে স্মার্ট টেকনোলজিস।
বাংলাদেশে এর আইটি চ্যানেল ব্যবস্থাপনা কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় সেরা চ্যানেল ম্যানেজমেন্ট লিডার পুরষ্কার পেয়েছেন স্মার্ট টেকনোলজিস। বিক্রয় ও বিপনন বিভাগের মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী সুজন এবং সেরা পোস্ট সেলস সাপোর্ট এর পুরষ্কার পেয়েছেন প্রতিষ্ঠানটির সার্ভিস বিভাগের মহাব্যবস্থাপক সুজয় কুমার জোয়ার্দার।
ইত্তেফাক/এমএইচ