তালায় জমি সংক্রান্ত বিরোধে পান বরজের ক্ষতি

সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। বুধবার বিকালে উপজেলার তেঁতুলিয়া গ্রামের মোড়ল পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ৪ কাঠা জমির পানের বরজ নষ্ট করে দেয়। আহতরা হলেন তেঁতুলিয়া গ্রামের আবুল হোসেন মোড়ল, ফরিদ হোসেন, তহমিনা বেগম এবং আয়শা বেগম। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন।

 
জানা যায়, তেঁতুলিয়া গ্রামের আবুল হোসেন মোড়ল গংদের শত বছরের দখলী জমিতে পার্শ্ববর্তী মুজিবর মোড়ল ও আজিজুর মোড়ল গংদের বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বুধবার তারা হামলা চালায় এবং আবুল হোসেনদের ৪ কাঠা জমির পানের বরজ নষ্ট করে দেয়। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আবুল হোসেন মোড়ল তালা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তালা থানার ওসি মোঃ ছগির মিঞা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
ইত্তেফাক/এএন