আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাঁদ। বৃহস্পতিবার এই ঘোষণা দেন তিনি।
সমাজতান্ত্রিক এই নেতা ফ্রান্সের টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
ওই ঘোষণায় ওলাঁদ বলেন, ‘আমি পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
আধুনিক ফ্রান্সের ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্ট পরবর্তী নির্বাচনে (দ্বিতীয়বারের মতো) অংশ না নেয়ার ঘোষণা দিলেন।
৬২ বছর বয়সী ওলাঁদ বলেন, ‘আগামী মাসগুলোতে দেশকে নেতৃত্ব দিয়ে যাওয়াই আমার দায়িত্ব। চলমান ঝুঁকি সম্পর্কে সচেতন আছেন বলেও জানান তিনি।
ইত্তেফাক/এএম