আলোর মাঝে কর্মকারদের অন্ধকারে বাস

চারিদিকে আলোয় যখন ঝলমল তখন ৭টি কর্মকার পরিবার বাস করছে অন্ধকারে। সরকার যখন বাংলার মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ ঠিক সেই সময় দিনের পর দিন অন্ধকারে বাস করছে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কামার পাড়া গ্রামের কর্মকারেরা।
 
কামার পাড়ার চারিদিকে বিদ্যুতের আলোয় যখন আলোকিত তখন মতিন কর্মকার, নিরালা কর্মকার, নরেন কর্মকার, বাবলু কর্মকার, গৌর কর্মকার, ভূমি কর্মকার, যতিন কর্মকারের পরিবারের সদস্যরা বিদ্যুৎ সংযোগের জন্য দিনের পর দিন ধরনা দিয়েও অজ্ঞাত কারণে বিদ্যুৎ সংযোগ পাচ্ছে না।
 
ওরা জাতিতে কর্মকার তাই তাদের কথা কেউ শুনছে না বলে এমনটাই দাবী পরিবারের সদস্যদের। সরেজমিনে দেখা গেছে, কামার পাড়ার নিরালা কর্মকার আক্ষেপ করে বললেন, এ পাড়ার ৭টি পরিবার বাদে এলাকার সবাই বিদ্যুতের আলোয় আলোকিত। অথচ কি কারণে আমাদের ৭টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়া হচ্ছে না, তা আমরা বুঝতে পারছিনা।
 
ইত্তেফাক/এসএস