ডুয়াল ক্যামেরা নিয়ে ফিরল নতুন জিআর ৫

বাংলাদেশের বাজারে ‘জিআর ৫’ নতুন একটি সংস্করণ উন্মোচন করেছে হুয়াওয়ে। এটি কিনতে খরচ পড়বে ২১ হাজার ৯৯০ টাকা। হ‌্যান্ডসেটটি ৬ মাসের কিস্তিতেও কেনা যাবে।
 
বৃহস্পতিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে 'জিআর ৫ (২০১৭)' নামের ফোনটি উন্মোচন করে হুয়াওয়ে।
 
IMG0
 
এতে থাকছে ৫.৫ ইঞ্চি হাই-ডেফিনেশন ডিসপ্লে, হাইসিলিকন কিরিন ৬৫৫ মডেলের অক্টাকোর প্রসেসর, অ্যান্ড্রয়েড ৬.০ ম্যার্শমেলো অপারেটিং সিস্টেম, ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি রম যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
 
ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে ডিভাইসটিতে, যার একটি ক্যামেরা ১২ মেগাপিক্সেল এবং অপরটি ২ মেগাপিক্সেলের। এর ফ্রন্ট ফেইসিং ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।
 
IMG1
 
এতে আরও থাকছে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা ও ৩৩৪০ মিলিঅ‌্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি।
 
বর্তমানে ডিভাইসটির আগাম ক্রয়াদেশ শুরু হয়েছে। আগাম ক্রয়াদেশে পাওয়া যাবে আকর্ষণীয় উপহার। এর মধ্যে রয়েছে ব‌্যাকপ‌্যাক, সেলফি স্টিক এবং ৩২ জিবি মাইক্রোএসডি কার্ড।
 
ইত্তেফাক/এএম