কুমিল্লা মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন।
শুক্রবার সকালে উপজেলার টনকি গ্রামের রুকু শাহ্ মাজারের সামনে কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাখরনগর গ্রামের রব্বান মিয়ার ছেলে আলামীন (২০) ও বাখরনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বাখরনগর গ্রামের মালু মিয়ার ছেলে সজিব (১৭)।
আহতদের মধ্যে বাখরনগর গ্রামের মৃত হাসু মিয়ার ছেলে তবদল মিয়া (কালা মিয়া) আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
IMG0
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের টনকি গ্রামের রুকু শাহ্ মাজারের সামনে কোম্পানীগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজি চালিত একটি অটোরিকশা বিপরীতমুখী একটি মাইক্রোবসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। এতে ঘটনার স্থনে দুইজনের মৃত্যু হয় এবং চারজন আহত হন। নিহত ও আহত সকলেই অটোরিকশার যাত্রী।
পরে বাঙ্গরা বাজার থানা পুলিশ খবর পেয়ে এসআই আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার স্থল থেকে লাশ ও গাড়ি দুইটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বাঙ্গরা বাজার থানার ওসি মোয়াজ্জেম হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে