চুয়াডাঙ্গায় দুই চরমপন্থী গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামে শুক্রবার ভোরে পুলিশের অভিযানে মতিয়ার ও নাহিদ হাসান নামে চরমপন্থী দলের চিন্থিত দুই ক্যাডার গ্রেফতার করা হয়েছে।
 
একই সাথে উদ্ধার করা হয় একটি শাটারগান ও ৫ রাউন্ড গুলি। গ্রেফতারকৃত মতিয়ার দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের মইরুদ্দিন মণ্ডলের ছেলে ও তার সহযোগী নাহিদ হাসান মেহেরপুর জেলার গাংনী উপজেলার কসবা গ্রামের বজলুর রহমানের ছেলে।
 
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুই জন চরমপন্থী সংগঠনের চিন্থিত ক্যাডার। তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় অংসখ্য মামলা রয়েছে। 
 
ইত্তেফাক/এসএস