শার্শা উপজেলার রামচন্দ্রপুর সীমান্ত থেকে শুক্রবার সকালে অস্ত্রসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে শহিদুল ইসলাম (২৪), লক্ষ্মণপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কওছার আলীর ছেলে খোকন মিয়া (৩০) ও একই গ্রামের সোহারব হোসেনের ছেলে শিমুল হোসেন (৩৬)।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, রামচন্দ্রপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩ যুবককে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ইত্তেফাক/ইউবি