শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করে মিলাদ মাহফিল

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সিলেটে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
 
শুক্রবার বাদ জুমা হযরত শাহজালাল (র.) দরগাহ মাজার মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 
 
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সর্মথকরা।
 
ইত্তেফাক/ইউবি