ফিদেল কাস্ত্রোর স্মরণে গফরগাঁওয়ে শোকসভা

কিউবা বিপ্লবের মহানায়ক ফিদেল কাস্ত্রোর স্মরণে ময়মনসিংহের গফরগাঁওয়ে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। 
 
শুক্রবার বিকালে স্থানীয় খায়রুল্লাহ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে এই শোকসভার আয়োজন করে সিপিবির গফরগাঁও-পাগলা থানা আঞ্চলিক কমিটি।
 
সিপিবি গফরগাঁও-পাগলা থানা আঞ্চলিক কমিটির সভাপতি কমরেড আজিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কবি মো. ফারুক, কেন্দ্রীয় খেলাঘর আসরের প্রেসিডিয়িাম সদস্য ফকির. এ মতিন, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান মিন্টু, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আনোয়ার হোসেন, উদিচী গফরগাঁও শাখার সভাপতি গোলাম মোঃ ফারুকী, সিপিবি উপজেলা শাখার সম্পাদক কমরেড সাইফুস সালেহীন প্রমুখ।
 
ইত্তেফাক/ ইউবি