বাংলাদেশ প্রিমিয়ার লিগে চিটাগাংয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছে ঢাকা ডায়নামাইটস। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিবদের হারাতে পারলে তামিম-গেইলের চিটাগংয়ের শীর্ষ চারে থেকেই প্লে-অফ রাউন্ড নিশ্চিত হবে। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচটিতে (১৭ নভেম্বর) স্বাগতিকদের ১৯ রানে হারিয়েছিল ঢাকা। তবে, টানা পাঁচ জয়ে উড়ছে চিটাগং। এদিকে, দুর্দান্ত গতিতে ছুটছে ঢাকা। দু’দিন আগে রংপুর রাইডার্সকে ৪২ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নেয় দলটি। পয়েন্টে টেবিলে ১০ ম্যাচ শেষে শীর্ষে থাকা ঢাকার সংগ্রহ সাত জয় ও তিন হারে ১৪। দুই পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে চিটাগং।
এর আগে দিনের প্রথম ম্যাচে অধিনায়ক মাশরাফির অলরাউন্ড নৈপুণ্যে খুলনা টাইটান্সকে হারিয়ে হ্যাটট্রিক জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
ইত্তেফাক/এমএইচ