জয়পুরহাট চিনিকলে শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় বয়লারের পাইপ ফেটে এক ইঞ্জিনিয়ারসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হচ্ছেন ইঞ্জিনিয়ার শাজাহান কবীর (৩৮), বয়লার হেলপার নাজমুল (৩৫), বয়লার ফিডার লুৎফর রহমান (৩৪) ও বয়লার ফার্নিস লেবার আব্দুল হান্নান।
চিনিকলের মহাব্যবস্থাপক (ফ্যাক্টরি) শাখাওয়াত হোসেন জানান, আগামী ৭ ডিসেম্বর মিল চালু হবে। এ জন্য শুক্রবার কর্তৃপক্ষের নির্দেশে ১৫-২০ শ্রমিক বয়লারের কাজ করছিল। বিকাল সাড়ে ৪টার সময় ৩নং বয়লারের স্টিম পাইপে লোড দেয়া মাত্র বিকট শব্দে পাইপটি ফেটে যায়। এতে শ্রমিকদের গায়ে গরম পানি পড়ে ঝলসে যায়। গুরুতর আহত ওই ৪ জনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ইত্তেফাক/ইউবি