পূর্বধলায় মাদকাসক্ত যুবকের কারাদণ্ড

নেত্রকোনার পূর্বধলায় শুক্রবার সন্ধ্যায় বাদশা মিয়া (২২) নামে এক মাদকাসক্ত যুবককে এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
 
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদা আক্তার ওই দণ্ডাদেশ দেন। 
 
দণ্ডপ্রাপ্ত যুবক উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের গোহালাকান্দা কোলনী পাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। 
 
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, শুক্রবার বিকেলে ওই মাদকাসক্ত যুবক উপজেলার আগিয়া বাজারে নেশাজাতীয় দ্রব্য সেবন করে মাতলামী করছিল। পরে তাকে আটক করলে ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।  
 
ইত্তেফাক/ইউবি