লক্ষ্মীপুরে ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মফিজ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার বিকেল চারটার দিকে সদর উপজেলার মজু চৌধুরীরহাট ফেরিঘাট থেকে তাকে আটক করা হয়। মফিজ ভোলার চর ফ্যাশন এলাকার নীল কমল এলাকার বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, চট্টগ্রাম থেকে ভোলাগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় মফিজ নামে এক যাত্রীর ব্যাগ থেকে ১৯ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
ইত্তেফাক/ইউবি