মিউজিক ট্রেনে আসছেন বেলাল খান

মানুষ সহজাতই সঙ্গীতপ্রিয়। তারই ধারাবাহিকতায় একটু ভিন্নভাবে উপস্থাপনের মাধ্যমে দর্শকদের সম্পূর্ণ বিনোদন দেওয়ার উদ্দেশ্যে বৈশাখী টিভিতে  প্রচারিত হয় মিউজিক্যাল প্রোগ্রাম ‘দ্য মিউজিক ট্রেন’। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে।
 
অনুষ্ঠানের প্রতি পর্বে  উপস্থিত থাকেন সঙ্গীতাঙ্গণের প্রতিষ্ঠিত একজন তারকা শিল্পী। মিউজিক ট্রেনে এ পর্বে অতিথি হয়ে আসছেন জনপ্রিয় সঙ্গীত তারকা বেলাল খান।
 
সঞ্চালক উপস্থিত অতিথির সঙ্গে গান বিষয়ক নানা আলাপ-আলোচনা করেন। প্রতি পর্বে প্লে-লিস্টে ১০টি করে গানের তালিকা দেওয়া হয়, যা দর্শক তাদের পছন্দ অনুযায়ী ফোন এবং এসএমএস এর মাধ্যমে প্রচারের অনুরোধ জানাতে পারেন।
 
এছাড়া নতুন গান এবং অ্যালবাম সম্পর্কে থাকে নানা খোঁজ খবর। পারিহা লিমার উপস্থাপনায় এবং এস আর রুমেলের প্রযোজনায় অনুষ্ঠানটি দেখতে চোখ রাখতে হবে বৈশাখীর পর্দায়, রাত ৮ টায়।
 
ইত্তেফাক/এমএআর