মধুমতিতে ধরা পড়ল ১০০ কেজি ওজনের ডলফিন

 
নড়াইলের লোহাগড়ায় জেলেদের জালে আড়াই মণ ওজনের এক ডলফিন ধরা পড়েছে। 
 
জানা গেছে, শুক্রবার বিকালে ইতনা ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের জেলে তাহের ও মগরব শেখ মধুমতি নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে যান। বিকালের দিকে জেলেদের জালে ধরা পড়ে আড়াই মণ ওজনের একটি ডলফিন। জেলেরা ডলফিন নিয়ে স্থানীয় রাধানগর বাজারে এলে আশেপাশের এলাকায় এ খবর ছড়িয়ে পড়ে। 
 
এ সময় মাছটিকে একনজর দেখতে লোহাগড়া, লক্ষ্মীপাশা, মল্লিকপুর, জয়পুর, করফা, দৌলতপুর, কুমারডাঙ্গাসহ বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ওই বাজারে ভিড় করেন।  
 
 
ইত্তেফাক/কেকে