গানের উৎসবে আগুন-রোমানা

চ্যানেল আই এর সাপ্তাহিক সঙ্গীত অনুষ্ঠান ওয়ালটন ঘরে ঘরে আমাদের পণ্য ‘গানের উৎসব’। এই সঙ্গীতায়োজনে জনপ্রিয় কণ্ঠশিল্পীরা উপস্থিত হয়ে গল্প আড্ডা আর সুরের মূর্ছনায় দর্শকদের মাতিয়ে রাখেন কিছুক্ষণ।
 
সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের এবারের পর্বে অংশ নেবেন কণ্ঠশিল্পী আগুন ও রোমানা ইসলাম। মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করছেন অনন্যা রুমা।
 
অনুষ্ঠানটি দেখা যাবে আগামীকাল ৪ নভেম্বর, রবিবার বিকাল ৩টা ৫ মিনিটে চ্যালেন আইয়ের পর্দায়।
 
ইত্তেফাক/এমএআর