মধুখালীতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া-মিলাদ

আজ শনিবার বিকাল সাড়ে ৪টায় মধুখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে আখচাষী কল্যাণ সংস্থা ভবনের সামনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং বিপদমুক্ত হওয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ওলামা লীগের সভাপতি মাওলানা মো. রফিকুল ইসলাম। 
 
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুরাইয়া সালামের সভাপতিত্বে দোয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহিলা আওয়ামী লীগের সামসুন্নাহার, মোরশেদা আক্তার মিনা, নাজমা সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ওহিদুজ্জামান বাবলু মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ এ টি এম মাসউদ, সহ-দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ। বিমান দুর্ঘটনার কবল থেকে বিপদমুক্ত হওয়ায় তার দীঘায়ু কামানা করে উপজেলা মহিলা আওয়ামী লীগ এ দোয় ও মিলাদ মাহফিলের আয়োজন করে।