সিরীয় বাহিনীর অভিযানে পূর্ব আলেপ্পোর দুই তৃতীয়াংশ এলাকা হারিয়েছে বাশার আল আসাদ বিরোধী বিদ্রোহীরা। তারিক আল বাব শহরের নিয়ন্ত্রণ হারানোর পরে সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে।
এই শহরের নিয়ণ্ত্রণ হারানোর পরে আলেপ্পোর বিমানবন্দরের সঙ্গে সংযোগ স্থাপনকারী সড়ক উন্মুক্ত করতে পেরেছে সিরীয় বাহিনী। গত তিন সপ্তাহের অভিযানে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব আলেপ্পোর অনেকগুলো শহরের নিয়ন্ত্রণ নিয়েছে সিরীয় বাহিনী ও মিলিশিয়ারা। এখনো অবরুদ্ধ এলাকায় ২ লক্ষ ৫০ হাজার মানুষ বাস করছে।
এই অভিযানে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সেখানকার মানবেতর পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে জাতিসংঘ বলে, চিকিৎসা রসদের অপ্রতুলতার কারণে চেতনা নাশক ছাড়াই অস্ত্রোপচার করা হচ্ছে। বিবিসি।
ইত্তেফাক/এসএসএ