মম ইন ইন্ডিপেনডেন্স ডে কাপ গলফ

হোটেল মম ইনের সৌজন্যে বগুড়া গল্ফ ক্লাবে গেল ২২, ২৩ ও ২৬ মার্চ মম ইন ইন্ডিপেনডেন্স ডে কাপ গল্ফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন  জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল মো: সাইফুল আলম এসইউপি, এডব্লিউসি, পিএসসি। এ ছাড়াও সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ টিএমএসএস নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, মম ইন-এর ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার উপস্থিত ছিলেন।

-খবর বিজ্ঞপ্তির