মুক্তির আগেই মোটামুটি আলোচনায় তুমুল ঝড় তুলেছে নওশীন, হিল্লোল, কল্যাণের ‘মুখোশ মানুষ’ সিনেমা। একেরপর এক আলোচনায় আসছে সিনেমাটি। এবার মুক্তির দিনতারিখ পরিবর্তনে আবারো পেছালো চলচ্চিত্রটির প্রিমিয়ার ডেট।
আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন দেশজুড়ে মুক্তি দেয়ার কথা ছিল। কিন্তু হুট করে তারিখ পরিবর্তন হয়ে গেল।
নির্মাতা ইয়াসির জুয়েল বলেন, রীতি আছে, বিজয় দিবসের দিন সাধারণত মুক্তিযুদ্ধের ছবি মুক্তি দেওয়া হয়। ক্রাইম থ্রিলার নিয়ে আমাদের এই ছবির গল্প। তাই মুক্তিযুদ্ধের প্রতি সম্মান রেখেই মুক্তি পিছিয়ে দিয়েছি।
এরমধ্যে নতুন তারিখও চূড়ান্ত হয়েছে। ৩০ ডিসেম্বর বছরের শেষ শুক্রবার ছবিটি মুক্তি পাবে।
বর্তমান সময়ের সাইবার ক্রাইমের ওপর কয়েকটি সত্য ঘটনা অবলম্বনে চিত্রনাট্যে সাজানো ‘মুখোশ মানুষ’ ছবিটির অফিশিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। নওশীন, হিল্লোল, কল্যাণ কোরাইয়া ছাড়াও এখানে আরো দেখা যাবে মিমো, প্রসূন আজাদ, রাইজা রশিদসহ আরো অনেককে।
ইত্তেফাক/এমএআর