কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

জেলার কুলিয়ারচর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, উপজেলার ঘোষপাড়ার বাসিন্দা রণজিৎ সেনের ছেলে রাজন সেন (৩০) ও সুজন সেন (২০)।
 
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার সকালে উপজেলার ঘোষপাড়ায় রনজিৎ সেনের স্ত্রী চিনু সেন বিদ্যুতের তারে কাপড় শুকাতে দিচ্ছিলেন। এ সময় তিনি ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করতে থাকেন। তাকে উদ্ধারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার দুই ছেলের মৃত্যু হয়।
 
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী মিজানুজ্জামান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ