রবিবার সকালে কলকাতার সাউথ সিটি মলে আগুন লেগেছে। কালো ধোঁয়ায় ঢেকে গেছে মলটির চারপাশ। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সকাল ৯টার দিকে আগুন লাগার বিষয়টি নজরে আসলে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ২১টি ইঞ্জিন। দমকল কর্মীরা অত্যন্ত তৎপরতার সঙ্গে মল কর্মীদের বাইরে বের করে আনে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে প্রকাশ, মলে বন্ধ থাকায় খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। মলের একমাত্র সিনেমা হলটি খোলা থাকায় সেখানে প্রায় ১৫০ জন লোক আটকা পড়েন। তাদেরকে বাইরে বের করে আনা হয়েছে।
সূত্র বলছে, আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের ২১টি ইঞ্জিন। আনা হয় হাইড্রোলিক ল্যাডারও। এছাড়া সাউথ সিটি মলের নিজস্ব আগুন নেভানোর ব্যবস্থাও কাজে লাগানো হয়।
এ ব্যাপারে দমকল মন্ত্রী ও মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, মলের ফুড কোর্টের ফলস সিলিংয়ে কোনো জায়গা থেকে এই আগুন লেগেছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
ইত্তেফাক/এএম