‘বিজয়ের ৪৫ বছর লাল সবুজের মহোৎসব’-এর চতুর্থ দিনে অনুষ্ঠিত হবে প্রতিবন্ধী শিশু কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘মুক্তির সংগ্রাম’। রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে বিকাল সাড়ে ৫টায় এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিবন্ধী শিশুরাও আমাদের সমাজে সব জায়গায় অবদান রাখতে পারে। তারাও আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোদ্ধা। তাই সুযোগ দিয়ে তাদের মনের মধ্যে মনোবল সৃষ্টি করতে হবে। তাকে সামনে রেখেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।
উল্লেখ্য ‘স্বাধীনতার ৪৫ বছর লাল সবুজের মহোৎসব’- এর প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছে ম্যাক্সগ্রুপ, সহযোগী পৃষ্ঠপোষকতায় আলিফ গ্রুপ, র্যাপিড আকশ্যান ব্যাটালিয়ান এবং গান বাংলা টেলিভিশন।
ইত্তেফাক/এমএইচ