এখন থেকে প্রাইম ব্যাংকের নির্ধারিত যেকোন শাখার মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন -এর অনলাইন হোল্ডিং ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স ফি জমা দেওয়া যাবে। সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ. জ. ম. নাসির উদ্দীন এর উপস্থিতিতে এ সংক্রান্ত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের ইভিপি ও সিএনআইবি’এর টিম হেড মো. আনোয়ারুল ইসলাম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা
০০০
দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ১১০ তম শাখা গতকাল মুন্সিগঞ্জের সিরাজদিখান বালুচর বাজারে উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের জোনাল হেড, ঢাকা দক্ষিণ- মো. শহীদ হাসান মল্লিক, মুন্সিগঞ্জের বালুচর শাখা ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা
00
ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাঈদ এইচ. চৌধুরী গতকাল ঢাকার শান্তিনগরে ব্যাংকের ১০০তম শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক কাজী রুকুনউদ্দীন আহমেদ ও শওকত জামান, ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলমসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
০০০
রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন (রাওয়া) কর্তৃক ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে রাওয়ার চেয়ারম্যান মেজর (অব.) খন্দকার নূরুল আফসার প্রধান অতিথি ছিলেন। এছাড়াও রাওয়া কার্যনির্বাহী কমিটির সদস্য, রাওয়ার সদস্যরা স্বপরিবারে উপস্থিত ছিলেন