ইত্তেফাক রিপোর্ট
উপজেলা পরিষদ (৪র্থ পর্যায়) নির্বাচন উপলক্ষে ১৯ জেলার ১১০ উপজেলায় নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী রবিবার। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় তফসিলি ব্যাংকের আঞ্চলিক কার্যালয়সহ ব্যাংকের সব শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) সব শাখাও বন্ধ থাকবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
প্রজ্ঞাপনে দেখা গেছে, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, যশোর, খুলনা, বাগেরহাট, ময়মনসিংহ, নরসিংদী, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, কুমিল্লা, নোয়াখালী, ব্রাক্ষ্মণবাড়িয়া, ফেনী, কক্সবাজার এবং দিনাজপুরের ১১০ উপজেলায় নির্বাচনের ভোট গ্রহণ হবে।