পিরোজপুরের কাউখালীতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে টেকাব প্রকল্পের আওতায় মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে পিরোজপুরে যুব উন্নয়ন অধিদফতর সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর।
সেখানে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান জুলহাস কবীর, প্রশিক্ষক এসএম পারভেজ, মজিবুর রহমান প্রমুখ।
রবিবার থেকে মাসব্যাপী একটি ভ্যানে এ ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ চলবে। এ কোর্সে ৪০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করবে।
ইত্তেফাক/ইউবি