নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ইট ভাঙার গাড়ি উল্টে শরীফ (১৮) নামে এক শ্রমিক নিহত হয়েছে। রবিবার সকালে কেন্দুয়া-মদন সড়কের গোগবাজার ব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরীফ উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বাগবাড়া গ্রামের মনজুরুল হকের ছেলে।
জানা গেছে, শরীফ রবিবার সকাল ১১টার দিকে ইট ভাঙার গাড়ি নিয়ে কেন্দুয়া থেকে মদনের উদ্দেশে রওয়ানা দেন। পথে গোগবাজার ব্রিজ সংলগ্ন স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে গেলে শ্রমিক তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআই