রিহার্সালের সময় একসঙ্গে শাহরুখ-সালমান

শাহরুখ আর সালমান ভক্তরা বেশ বড় এক চমকই পেলেন। শনিবার এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের রিহার্সালে একসঙ্গে গল্প করতে দেখা যায় এই ‍দুই তারকাকে। এ সময় দুজনের পরনেই ছিলো ডেনিম জিনস ও কালো টি-শার্ট।
 
২০০৯ সালে ক্যাটরিনার জন্মদিনে তাদের বন্ধুত্বে  ফাটল দেখা দেয়। প্রায় তিন বছর বৈরীতার পর ২০১৪ সালে সালমানের বোন অর্পিতার বিয়েতে দূরত্ব মেটে। আবারো আগের মতো বন্ধুত্ব গড়ে উঠে দুই খানের মাঝে।
 
এরপর একে অপরের বাড়িতে হঠাৎ মোটরসাইকেলে উদয়, একসঙ্গে  যোগাযোগ মাধ্যমে নতুন ছবি আপলোড চলছে। দুজনের বন্ধুত্বের এই দৃশ্য দেখা গেছে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতেও। সালমানকে কোরিওগ্রাফার আর সহযোগী নৃত্যশিল্পিদের সাথে বেশ সাবলীলভাবেই নাচতে দেখা যায়। তবে শাহরুখকে সেখানে দেখা যায়নি।
 
 
চলতি বছর ঈদে মুক্তি পায় সালমানের ‘সুলতান’। আর শাহরুখের "ডিয়ার জিন্দেগি" মুক্তি পায় নভেম্বরে। মুক্তির অপেক্ষায় থাকা সালমানের পরের ছবিগুলো হলো ‘টিউবলাইট’ এবং সুপারহিট ছবি ‘এক থা টাইগার’ এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যা’  এদিকে ২০১৭ এর জানুয়ারিতে মুক্তি পাবে শাহরুখের ‘রাইস’।
 
ইত্তেফাক/এএস/এমএইচ