ময়মনসিংহে হলি হোম হাসপাতালকে জরিমানা

নানা অনিয়মের অভিযোগে ময়মনসিংহের মাসকান্দা এলাকার হলি হোম নামে বেসরকারি হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 
 
রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন এ জরিমানা করেন। 
 
তিনি জানান, চিকিৎসক ও নার্স ছাড়াই হলি হোম নামে পরিচালিত হয়। এছাড়া হাসপাতালে অভিযানে বেশ কিছু প্যাথেডিন জাতীয় ‘নেলভান’ ইনজেকশন পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ পাঁচশতাধিক ইনজেকশন, নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ, ব্যবহৃত সুই সিরিঞ্জ এবং অপারেশন থিয়েটারে অ্যানেসথেসিয়া ইনজেকশন অর্ধেকটা ব্যবহার করে বাকি অংশ স্কচটেপ দিয়ে পেঁচিয়ে রেখে পুনরায় ব্যবহারের জন্য রাখা হয়েছে। এ সব  অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
 
ইত্তেফাক/ইউবি