সাতক্ষীরায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৪ নেতা-কর্মীসহ ৫১ জনকে আটক করেছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার দুপুর পর্যন্ত জেলার আটটি থানায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে আশাশুনির আনুলিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি হারুন অর রশিদ, শ্যামনগরের ভ্রুলিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জিন্নাৎ বরকন্দাজসহ জামায়াতের আরও দুইকর্মী রয়েছে। এছাড়াও বিভিন্ন অভিযোগে আটক রয়েছে ৫১ জন।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা পরিদর্শক, মিজানুর রহমান জানান, সাতক্ষীরা সদর থানায় ১৫জন, কলারোয়ায় ৩জন, তালায় ১জন, কালিগঞ্জে ৮জন, শ্যামনগরে ১৬জন, আশাশুনিতে ৪জন, দেবহাটায় ১জন ও পাটকেলঘাটা থানা ৩জন গ্রেপ্তার হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআই