উড়িষ্যার সমুদ্র সৈকতে ভেসে উঠল ৪২ ফুট লম্বা তিমির মৃতদেহ

ভারতের উড়িষ্যায় পুরির বাইধারা পেন্থা সমুদ্র সৈকতে ৪২ ফুট লম্বা ও ২৮ ফুট চওড়া একটি সাদা তিমির মৃতদেহ পাওয়া গেছে। সাধারণ মানুষ এই বিশাল সামুদ্রিক প্রাণীর মৃতদেহ দেখার পরে কর্তৃপক্ষকে অবহিত করেন।
 
উড়িষ্যার বনকর্মীরা প্রাণীটির মৃতদেহ উদ্ধার করেছে। শতপদ ফরেস্ট রেঞ্জার অচ্ছ্যুতানন্দ দাশ বলেন, এটা একটি বিরল সাদা তিমি এবং এটি সাধারণত প্রশান্ত মহাসাগরে দেখা যায়। তিমিটির কিভাবে মৃত্যু হয়েছে সেটি এর মৃতদেহের ময়নাতদন্তের পরে বলা যাবে। তিনি বলেন, প্রাণীটি হয়তো ১০ থেকে ১৫ দিন আগেই মারা গেছে। এরপরে স্রোতের তোড়ে এটি তীরে চলে এসেছে।
 
স্থানীয় প্রাণী চিকিৎসা কলেজের চিকিৎসকদের ময়নাতদন্ত করে তিমিটির মৃত্যুর কারণ খুঁজে বের করতে অনুরোধ করা হয়েছে। এনডিটিভি।
 
ইত্তেফাক/এসএসএ