গাইবান্ধায় পাঁচজনের মনোনয়নপত্র বাতিল

গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে রোববার মনোনয়নপত্র যাচাই বাছাইকালে সংরক্ষিত সদস্যসহ পাঁচজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 
 
যাদের মনোয়নপত্র বাতিল হয়েছে তারা হলেন- সংরক্ষিত সদস্য প্রার্থী আরিফা আকতার, সাধারণ সদস্য ৫নং ওয়ার্ডে আনিছুর রহমান, ৬নং ওয়ার্ডে সাইদুর রহমান, ৭নং ওয়ার্ডে ফিরোজ কবির এবং ৮নং ওয়ার্ডে তাহেদুল ইসলাম। 
 
এদিকে চেয়ারম্যান পদে পাঁচজন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন এবং সাধারণ সদস্য পদে ৭১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি