ইটভাটা সরানোর দাবিতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী মায়িশা মনাওয়রা মিশুর লেখা চিঠি দেখে তার সঙ্গে কথা বলেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বিষয়টি জানিয়েছেন মিশুর বাবা মোমিনুল ইসলাম।
তিনি বলেন, মিশু দিনাজপুরের ডিসিকে উদ্দেশ্য করে চিঠিটি লিখেছিল। নৌ পরিবহন প্রতিমন্ত্রী তিনি ফোন দিয়েছেন। মিশুর সঙ্গে কথা বলেছেন। মন্ত্রী বলেছেন, আমি ডিসি সাহেবকে বলে দিচ্ছি, তিনি ইট ভাটা সরানোর ব্যবস্থা করছেন।
এর আগে মায়িশা মনাওয়রা মিশু তার চিঠিতে লেখেন- ‘আমরা দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হযরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমাদের স্কুলের পাশে বিপ্লব নামে এক লোক ইটের ভাটা দিয়েছে। ভাটার কালো ধোয়ায় আমাদের শ্বাস কষ্ট হয়।... চোখ জ্বালা করে। এখন আবার স্কুলের পাশে মুক্তা নামে এক লোক আরেকটা ইটভাটা দিতেছে। তাহলে আমাদের আরো কষ্ট হবে। আমরা কিভাবে বাঁচবো।...আপনি আমাদের বাঁচান।’
আরো পড়ুন: মসজিদে হামলা: নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড়ের ইসলাম গ্রহণ
চিঠিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। এই চিঠি পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুধবার মিশুর বাসায় উপস্থিত হন। তিনি আশ্বাস দেন ইট ভাটাটি সরিয়ে নেওয়া হবে।
সেই চিঠিটি। ছবি: সংগৃহীত
ইত্তেফাক/জেডএইচ