বকশীগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ও বাল্যবিয়ে বন্ধে নারী সমাবেশ, র্যালি, নাটক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে একতা দল, গ্রাম উন্নয়ন কমিটির উদ্যোগে কেয়ার বাংলাদেশ ও ইএসডিও এই অনুষ্ঠানের আয়োজন করে। র্যালিটি সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে সারমারা বাজার প্রদক্ষিণ করে। পরে একই মাঠে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বিরোধী নাটক অনুষ্ঠিত হয়। পরে ইউপি সদস্য রেজাউল করিমের সভাপতিত্বে নারী নির্যাতন ও বাল্যবিয়ে বিরোধী আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেয়ার বাংলাদেশের পিও পিসি সুশীল কুমার দাস, ইএসডিও’র সহকারী প্রকল্প ব্যবস্থাপক মিটু রানী চৌধুরী, টেকনিক্যাল অফিসার রিতা বেগম, ফিল্ড সুপারভাইজার আবদুল মতিন, সাংবাদিক মাসুদ উল হাসান প্রমুখ। সভায় এলাকার চ্যাম্পিয়ন পুরুষ নির্বাচিত হওয়ায় আবদুল জলিলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।